আজ বুধবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১১, ২০২১, ৭:৩৫ অপরাহ্ণ




ক্ষিপ্ত হয়ে আর্জেন্টিনা সমর্থককে ছুরিকাঘাত করল ব্রাজিলভক্ত

 

বাহাদুর ডেস্ক ঃ 

রবিবার ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপা-খরা কাটিয়ে জয় পায় আর্জেন্টিনা। রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানায় সেলেসাওদের ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এখন আর্জেন্টিনা। খেলা শুরুর আগেই উত্তেজনার আঁচ লেগেছিল। ব্রাহ্মণবাড়িয়ায় খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে মাইকিংও করে পুলিশ প্রশাস্ন। তারপরেও দেশের কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
কক্সবাজারের টেকনাফে ব্রাজিলভক্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন ইকবাল নামে এক আর্জেন্টিনা সমর্থক। আজ রবিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত আর্জেন্টিনা সমর্থক ইকবাল মহেশখালিয়া পাড়ার আব্দুর রহিমের ছেলে।
ছুরিকাঘাতের শিকার ইকবাল জানান, ভোরে রিদুয়ানের সঙ্গে এলাকার একটি দোকানে বসে খেলা দেখেন। খেলায় ব্রাজিল হেরে গেলে ক্ষুব্ধ হয়ে রিদুয়ান আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের গালিগালাজ শুরু করেন। এ সময় তাকে শান্ত্বনা দিতে গেলে তিনি আবার গালি-গালাজ করেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ইকবালকে ছুরিকাঘাত করেন রিদুয়ান। এতে গুরুতর আহত অবস্থায় ইকবালকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১