আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১১, ২০২১, ৫:০০ অপরাহ্ণ




রূপগঞ্জের ঘটনা মর্মান্তিক, আমরা পর্যবেক্ষণ করছি: হাইকোর্ট

বাহাদুর ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিকের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট। এ বিষয়ে হাইকোর্ট বলেছেন, হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এটি সত্যিই মর্মান্তিক। আমরা এ ঘটনা পর্যবেক্ষণ করছি।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রোববার এই মন্তব্য করেন।

এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা ও আহতদের ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে গত শনিবার রাতে হাইকোর্টে পৃথক ৪টি সংগঠনের পক্ষে হাইকোর্টে একটি রিট করা হয়।

রোববার ওই রিটটি শুনানির জন্য উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এছাড়া আগুনে শ্রমিক মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনও জনস্বার্থে আদালতের নজরে আনা হয়। এ পর্যায়ে ঘটনাটি নজরে আনা এবং রিটকারী আইনজীবীদের উদ্দেশে হাইকোর্ট বলেন, আগুনে পুড়ে ৫২ জন নিহতের ঘটনায় সারাদেশের মানুষের মতো আমরাও উদ্বিগ্ন। এ ঘটনায় ইতোমধ্যেই মামলা হয়েছে ও আসামিরা গ্রেপ্তার হয়েছে। সরকারের পক্ষ থেকে কিছু টাকা অনুদানও দেওয়া হয়েছে। তাই আপাতত কোনো ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিচ্ছি না। আগে লাশগুলো শনাক্ত হোক। এরপর আপনারা ক্ষতিপূরণের আবেদন নিয়ে আসুন। আদালতের দরজা সব সময় খোলা আছে। এ সময় আদালত আহতদের তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার সুব্যবস্থার করতে বলেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার অনিক আর হক। এছাড়া গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী বদরুদ্দোজা বাবু।

পরে ব্যরিস্টার অনীক আর হক বলেন, রিটের শুনানি নিয়ে আদালত আহত শ্রমিকদের চিকিৎসার বিষয়ে শ্রম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে তদারকি করতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে দুই সচিবকে অবহিত করতেও অ্যাটর্নি জেনারেলকে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে তাদের চিকিৎসায় সহায়তার ক্ষেত্রে অবহেলা বা গাফিলতি হলে তখন আদালতে আবেদন করতে বলা হয়েছে। তখন এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলেও জানিয়েছেন আদালত।

গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ৫২ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও ২৫ জন শ্রমিক। এ ঘটনায় অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক কোটি টাকা ও আহতদের ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি রিট আবেদনটি করে।

মর্মান্তিক এই ঘটনায় শনিবার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করে পুলিশ। পরে ওই মামলার আসামি সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম, তার ছেলে হাসীব বিন হাসেম, তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম, তানজীম ইব্রাহীম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহান শাহ আজাদ, উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশিদ ও প্রকৌশলী মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১