উমর ফারুক স্বাধীন, গৌরীপুর প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কোভিড-১৯ আক্রান্তের ঘরেঘরে এমপি পুত্র তানজির আহমে রাজিবের পৌছে যাচ্ছে উপহার সামগ্রী। আক্রান্ত মানে ভয়ের নয়, ভয়কে জয় করার জন্যই মানতে হবে স্বাস্থ্যবিধি এ স্লোগানকে সামনে নিয়ে তিনি সকল আক্রান্তে ও গৌরীপুরবাসীর প্রতি অনুরোধ জানান, আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, গৌরীপুরকে করোনামুক্ত করি।
তানজির আহমেদ রাজিব স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তিনি বলেন, আমাদের উচিত গণসচেতনতা তৈরিতে কাজ করা। সবাইকে সচেতন হওয়া। বিনাপ্রয়োজনে আমরা যেন কেউ ঘর থেকে বের না হই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল দুর্যোগে-সংকটে সাধারণ মানুষের পাশে আছে, আমরাও আছি।