উমর ফারুক স্বাধীন, গৌরীপুর প্রতিনিধি
কোভিড-১৯ মহামারিতে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। কোনক্রমেই এ সংখ্যা থামানো যাচ্ছে না। গৌরীপুরে লকডাউন বাস্তবায়নের শুক্রবার (৯ জুলাই/২০২১) অভিযান পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। তিনি শহরে অহেতুক ঘুরাঘুরি ও বাহিরে আসা লোকজন নিয়ন্ত্রণের জন্য পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন। এছাড়াও তিনি ভ্রাম্যমাণ আদালতে মোটর সাইকেল ও দোকানীদের বিরুদ্ধে অভিযান করেন।