গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
খেলা চলছে ব্রাজিলে! উল্লাসে কাঁপছে ময়মনসিংহের গৌরীপুর। বুধবার (৭ জুলাই/২০২১) আর্জেন্টিনার সঙ্গে কলম্বিয়ার খেলা নিয়ে আর্জেন্টাইন সমর্থকরা ছিলো শ^াসরুদ্ধ অবস্থায়। ট্রাইব্রেকারে জয়ের চিৎকার আর আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ-উল্লাসে প্রভাতের দৃশ্যটা ভিন্নরূপ হয়ে উঠে। তবে ব্রাজিলিয়ান সমর্থকরা পুরো খেলা জুড়ে ছিলো উল্লাসিত। কঠোর লকডাউনের কারণে শহরে এ প্রভাব পড়েনি। তবে অলি-গলিতে সমর্থকদের জল্লোয়াসের কমতি ছিলো না।
একঘরে বসেই টিভি সেটের সামনে খেলা দেখেন দু’ভাই। বড় ভাই শংকর ঘোষ পিলু। তিনি আর্জেন্টিনা সমর্থক। আর তার ছোট ভাই শ্যামল ঘোষ। তিনি ব্রাজিল সমর্থক। তারা অসময়-সুসময়ে গভীর সম্পর্ক। তারা পৌর শহরের ঘোষপাড়ার নন্দ দুলাল ঘোষ কেতনের পুত্র। খেলার ক্ষেত্রে দু’জনই নিজ দলের জন্যে কট্টর সমর্থক। ২০২১ কোপা আমেরিকা খেলাটি দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল আয়োজিত ৪৭তম আসর। এ আসর চলছে ব্রাজিলে।
এদিকে গৌরীপুরে ব্রাজিল আর আর্জেন্টিনা সমর্থকদের চায়ের কাপে ঝড় তোলা আড্ডা মনে হয় প্রাণের খেলা, মনের খেলা। তাদের নিজেদের দলের খেলা। এক্ষেত্রে ব্যতিক্রম নন দু’ভাইও। বাবা-ছেলের পছন্দেও আর্জেন্টিনা আর ব্রাজিল এনে দিয়েছে ভিন্নতা। শুধু কী তাই! স্বামী-স্ত্রীও পছন্দের খেলোয়াড় ও দল নিয়েও রয়েছে ভিন্নমত। এ প্রসঙ্গে শংকর ঘোষ পিলু বলেন, কম্বলিয়ার সঙ্গে আর্জেন্টিনার বুধবারের খেলা আশানুরূপ নয়। তবে ১১ তারিখে চ্যাম্পিয়ান ট্রফি ‘আর্জেন্টিনা’ জিতবেই, জিতবে। ছোট ভাই ব্রাজিল সমর্থক তাই এ নিয়ে তর্ক নয়, খেলা হবে মাঠে, জয় আসবে আর্জেন্টিনার ঘরে। ব্রাজিলের বিজয় পতাকা উড়োনোর অপেক্ষায় রয়েছেন শ্যামল ঘোষ। তিনি বলেন, খেলার ছন্দ আর বিশ^ময় মানুষের পছন্দের দল ব্রাজিল। তর্ক নয়, খেলবো, জিতবো, জয়ের জন্যে মাঠে নামবো। বাবার পছন্দের দল ব্রাজিলের সঙ্গেই রয়েছে কন্যা শ্যামশ্রী ঘোষ বৃন্দা। আর অভিমুন্য ঘোষ সূর্য্য ও রাই ঘোষ ঐশী রয়েছে তার বাবার পছন্দের দল আজের্ন্টিনায়।