রফিক বিশ্বাস ।। ময়মনসিংহের তারাকান্দায় লকডাউনের ৫ম দিনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ মামলা ১৪ হাজার ২’শ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা গেছে,৫ জুলাই সোমবার উপজেলার গোপালপুর, গাছতলা, কাশিগঞ্জ, রামপুর ও কাকনী বাজারে কঠোর বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯টি মামলা ৯ জনকে ১৪ হাজার ২’শ টাকা অর্থদন্ড আদায় করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি উপস্থিত ছিলেন।