গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৫জুলাই/২০২১) নিখোঁজ শিশু হাওয়া বিবি (৭) এর লাশ ভেসে উঠলো ডোবায়। দুপুর থেকে শিশুটির সন্ধান পাওয়া যাচ্ছিলো না। নিহত শিশুটি ডৌহাখলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামের মজিবুর রহমানের মেয়ে।
জানা গেছে, সোমবার দুপুরে হওয়া বিবি বাড়ি থেকে বের হয়ে। বিকাল হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজতে শুরু করে। পরে বাড়ির পাশে একটি ডোবার পানিতে তাকে ভাসতে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ধারণা করা হচ্ছে অসতর্কতা বশত মেয়েটি ডোবায় পরে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।