গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে ৪ জুলাই ‘লকডাউনেই জেএসসি ফরম পূরণের তোড়জোড়, বিপাকে অভিভাবক-শিক্ষার্থীরা’ ৫জুলাই প্রিন্ট সংস্করণে ‘কঠোর বিধিনিষেধ উপেক্ষা গৌরীপুরে চলছে জেএসসিরি পরীক্ষার্থীদের ফরম পূরণ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। দৈনিক স্বজনে ‘লকডাউন উপেক্ষা করে গৌরীপুরে চলছে জেএসসির ফরম পূরণ’ শিরোনামে ও দৈনিক বাহাদুর ডট কমসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে একাধিক শিরোনামে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে চলছিলো এ কার্যক্রম। দৈনিক যুগান্তর প্রতিনিধি’র উপস্থিতি ও প্রশাসনিক হস্তক্ষেপে অবশেষ স্থগিত করা হয় জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ। বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
এদিকে ‘২০২১ সালের ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিতকরণ’ বিষয়ে ৪জুলাই ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েব সাইডে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় কোভিড-১৯ অতিমারীর কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত করা হলো। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে বিদ্যালয় পরিদর্শক ড. মো. দিদারুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।