আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৪, ২০২১, ১১:৩৩ অপরাহ্ণ




গৌরীপুর পৌর এলাকায় করোনা ভাইরাস আক্রান্তদের ঘরে পৌঁছে দিলেন উপহার সামগ্রী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকায় রোববার (৪ জুলাই/২০২১) করোনা ভাইরাস আক্রান্ত সনাক্তদের ঘরে ঘরে উপহার সামগ্রী নিয়ে যান উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। তার এ সময় আক্রান্ত রোগীদের শরীরের খোঁজখবর নেন ও পরিবারের সদস্যদের নির্দেশনা দেন। স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সবাইকে আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, করোনা ভাইরাসে আতঙ্ক নয়, স্বাস্থ্যবিধি মেনে করতে হবে জয়। এ জন্য সবাইকে সচেতন হতে হবে। উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, ভাইরাসে আক্রান্তদের তথ্যমতে এখনো গৌরীপুরে সংক্রমিত তেমন হয়নি। সিংহভাগ রোগী পাশ^বর্তী জেলা ও রাজধানী শহর ঢাকা থেকে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। উপহার সামগ্রী বিতরণকালে সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবিদুর রহমান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, সাব-ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম, পৌর কর্মকর্তা মো. আতাউর রহমান আতা।
অপরদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলাম জানান, বর্তমানে গৌরীপুরে আক্রান্ত সনাক্ত ৫০জন। তারা সবাই আসোলেশনে রয়েছেন। এছাড়াও এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪২জন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, প্রত্যেক রোগী ও তাদের পরিবারের লোকজনকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১