বাহাদুর ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ গৌরীপুর উপজেলার অধীনস্থ ৩ নং অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং যুগ্ম সম্পাদক ও লাল খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মনজুরুল হক।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস স্বাক্ষরিত প্যাডে (০৪/০৭/২০২১ইং) সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব ও ক্ষমতা প্রদান করা হয়। তিনি ইউনিয়নের সামগ্রিক দলীয় কর্মকান্ডে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য ৩ নং অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি শহিদুল ইসলাম অন্তর গত ১৪ জুন মৃত্যুতে সাধারণ সম্পাদক পদটি শন্য হয়। //আর/জিরোফোর//