আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৩, ২০২১, ১০:৪০ অপরাহ্ণ




গৌরীপুরে বাড়িঘর ভাংচুর, পুকুরের মাছ মেরে ফেলা ও গাছ কেটের নেয়ার অভিযোগে মামলা

শ্যামল ঘোষ ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার মানিকরাজ এলাকায় বাড়িঘরে হামলা- ভাংচুর, লুটপাট, পুকুরের মাছ মেরে ফেলা ও গাছপালা কেটে নেয়ার অভিযোগ মঙ্গলবার রাতে গৌরীপুর থানায় মামলা হয়েছে। এ মামলাটি দায়ের করেন পাছার মানিকরাজের মো. আবুল হাসেমের পুত্র মো. মোজাম্মেল হক। অপরদিকে গৌরীপুর থানায় দায়েরকৃত অপর এক মামলায় কেন্দুয়া সংবাদপত্রের এজেন্ট মো. বজলুর রহমান বজলুকে আসামী করায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৬জুন শনিবার প্রতিপক্ষরা মোজাম্মেল হক ও তার পরিবারের লোকজনের বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাট চালায়। কেটে নেয় ফলজ, বনজ ৭৮টি গাছ। পুকুরের পানি নষ্ট করে পাড় কেটে ৬০হাজার টাকার রেনুপোনা মাছ মেরে ফেলা হয়েছে। মোজাম্মেল হক জানান, বাড়িঘর ভাংচুর ও স্বর্ণালংকার লুটপাট, গাছ কেটে ফেলায় প্রায় ৩লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, প্রতিপক্ষ মো. সাইদুল ইসলামের দায়েরকৃত হামলার কারণে বাড়ি কেউ ছিলো না। খবর পেয়ে গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো. শামসুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, গাছপালা কেটে ও বাড়িঘর ভাংচুর হয়েছে। ক্ষতির বিষয়টি তদন্ত চলছে। মোজাম্মেল হক দায়েরকৃত মামলায় মো. আব্দুল জব্বার (৫২), মো. আব্দুল মান্নান (৪৮), মো. আব্দুল কাদির (৬০), মো. সাইদুল ইসলাম (২২), মো. নুরুল আমিন (২৮), মো. খাইরুল ইসলাম (২০), মোছা. মিনা বেগম (৫২), মোছা. মঞ্জুরা বেগম (৪০), মোছা. হালিমা বেগম (৫০), মোছা. সুহেদা আক্তার (৩৮), মোছা. মনিরা আক্তার (২৫), মোছা. রজনা আক্তার (৩০), মোছা. নিলুফা বেগম (৪৫), মো. আইনুল হক (২৪), মো. সুজন মিয়া (১৯), মো. আব্দুল করিম (১৯), মো. এখলাছ উদ্দিন (২২), মো. নুর মোহাম্মদ (৪৫), মো. হারুন মিয়া (৪২) আসামী করা হয়েছে।
অপরদিকে পাছার মানিকরাজ গ্রামের মো. আব্দুল জব্বারের পুত্র মো. সাইদুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় হাসেম (৫০), মাহাবুব (৩৫), মনজুরুল হক (৩০), ফজলু (২৭), নাজমুল (২২), মনি আক্তার (২৫), বজলু (৩২) আসামী করা হয়েছে। সরজমিন তদন্তে জানা যায়, এ মামলার আসামী বজলু কেন্দুয়া উপজেলার সংবাদপত্রের এজেন্ট। তিনি নেত্রকোণা থেকে পত্রিকা সরবরাহ করে কেন্দুয়া উপজেলায় পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তার নিজ বাড়ি গৌরীপুরে হলেও ঘটনার দিন ও তার পূর্ব সময় হইতে তিনি গৌরীপুরে আসেন নাই। অথচ মামলার এজাহারে বজলু’র বিরুদ্ধে বাদীর চাচা আব্দুল মুন্নাকের শরীরের বিভিন্ন অংশ মারপিট করে বেদনাযুক্ত জখমের অভিযোগ আনা হয়েছে।
সংবাদপত্রের এজেন্ট বজলুর রহমান বজলুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন গৌরীপুর সংবাদপত্র সেবা সংস্থার সভাপতি আছির উদ্দিন চৌধুরী জলিল ও সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলী। তারা বলেন, আমরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পাঠকের নিকট পত্রিকা পৌঁছে দেই। বজলু সেদিনও ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পত্রিকার কাজে ব্যস্ত ছিলো। তার বিরুদ্ধে মিথ্যা মামলায় দিয়ে অহেতুক হয়রানি না করার দাবি জানাচ্ছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১