আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৩, ২০২১, ৯:১৯ অপরাহ্ণ




ময়মনসিংহে লকডাউন বাস্তবায়নে অলিগলিতে টহল জোরদার করা হবে- এসপি আহমার

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বলেছেন, সরকারের নির্দেশনা মেনে চলুন নিজে ভাল থাকুন অন্যদের ভাল থাকতে দিন। জীবন বাঁচলে, নিজে সুস্থ থাকলে চলাচলের সুযোগ পাবেন। বিশ্ব মহামারি কোভিট-১৯ মোকাবেলা করতে এবং সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করুন। আমরা অহেতুক মানুষকে হযহারি করতে চাই না। প্রয়োজন ছাড়া কেউ অযথা বাহিরে ঘুরাফেরা করবেন না। জরুরী প্রয়োজনে বের হলেও মাস্ক পরিধান করে বের হবেন। লকডাউনের ৩য় দিন শনিবার নগরীর চরপাড়া ও গাঙ্গিনার পাড় মোড়ে মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি ও লকডাউন নিশ্চিতে পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এ সব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের আলোকে পুলিশ সুপার আরো বলেন, সাতদিনের লকডাউনে গত দুইদিনের তুলনায় শনিবার মানুষজনকে ঘর থেকে রাস্তায় বের হওয়ার প্রবনতা দেখা গেছে। তবে লকডাউন কঠোরতার সাথে বাস্তবায়নে আইন শৃংখলা বাহিনী চেষ্ঠা করছে। নগরীর অলিগলিতে সন্ধ্যার পর আড্ডা দিতে লক্ষ করা গেছে। সন্ধার পর নগরীর অলিগলিতে টহল গত দইদিনের চেয়ে আরো বেশি জোরদার করা হবে।
পুলিশ সুপারের নেতৃত্বে আইন শৃংখলা বাহিনীর লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিদর্শনকালে বিনা কারণে রাস্তায় বের হওয়া মানুষদের যুক্তিসঙ্গত কারণ দেখাতে ব্যর্থ হওয়ায় ফেরত পাঠানোসহ সতর্ক করা হয়েছে। এ সময় একাধিক লোকজন পুলিশী জিজ্ঞাসাবাদে অহেতুক এবং কোন কারণ ছাড়া পরিস্থিতি দেখতে বের হওয়ার মত কারণ বলতে শুনা গেছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ ও ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ জেলা ও গোয়েন্দা পুলিশের বিশেষ টিম সাথে ছিলেন। পরে পুলিশ সুপার নগরীর নতুন বাজার, জেলা স্কুল মোড়, টাউনহল মোড়সহ বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১