আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২, ২০২১, ১১:১৫ অপরাহ্ণ




গৌরীপুরের অটোরিকশা চালক হত্যাকাণ্ডে গ্রেফতার-৪, অটোরিকশা উদ্ধার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
অটোচালক শাহিনুর ইসলাম ১২ এপ্রিল ময়মনসিংহের গৌরীপুরে নিখোঁজ হন। তার লাশের সন্ধান মিলে ১৭এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে দৈনিক যুগান্তরে ১৮ এপ্রিল শেষপাতায় প্রকাশিত হয় ‘গৌরীপুরে নিখোঁজ অটোচালকের লাশ হাসপাতাল মর্গে’! এ ঘটনায় ১৯ এপ্রিল স্বামীর হত্যাকাণ্ডের ঘটনায় গৌরীপুর থানায় নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। নিহত অটোচালক উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রামের আব্দুর রশিদের পুত্র।
এ হত্যাকান্ডকে ‘ক্লুলেস’ হওয়ায় মামলাটি তদন্তভার দেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশকে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, হাসপাতালের সিসি ফুটেজের ছবি দেখে হত্যাকারীদের সনাক্ত করা হয়। একই কায়দায় এ চক্রটি গত ২৬ জুন নান্দাইল থানা এলাকা থেকে অটোচালক সাইদুল ইসলামকে চেতনা নাশক খাবার খাইয়ে অটোরিকশাটি ছিনতাই করে। অটোচালক হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে নান্দাইল মডেল থানায় দায়ের করেন। এ ঘটনা ও সিসি ফুটেজের সূত্রধরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১ জুলাই/২০২১) গাজীপুরের হোতাপাড়ার মনিপুর বাজারে অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারি থানার পাথরডুবি গ্রামের আব্দুল হালিমের পুত্র মোঃ খোরশেদ আলম (৩৬), নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার হাটশিরা শিবনগর গ্রামের মো. সুরুজ আলীর পুত্র বকুল মিয়া (২৫), জীবন রহমানের স্ত্রী মোছা. ইয়াসমিন আক্তার (২৬), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কাদিরপুর গ্রামে ফয়জুল হক (নজরুল ইসলাম) এর স্ত্রী মোছাঃ শেফালী বেগম (৩০)। তাদেরকে শুক্রবার (২ জুলাই/২০২১) বিজ্ঞ আদালতে সোর্পদ করার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে, নেত্রকোণার দূর্গাপুর উপজেলা থেকে ছিনতাইকৃত দুটি অটোরিকশা এবং একটি মোবাইল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তাদের মূল টার্গেট বিশেষ করে বয়োস্ক অটোচালক। তারপর সবাই যাত্রী বেশে নির্ধারিত স্থানে নিয়ে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ পান করিয়ে অটোরিকশা ছিনতাই।
জানা যায়, ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রামের আব্দুর রশিদের পুত্র শাহিনুর রইসলাম সোমবার (১২ এপ্রিল/২০২১) অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। নিখোঁজের ঘটনায় তার স্ত্রী মোছা. পারভীন আক্তার গৌরীপুর থানায় মঙ্গলবার (১৩ এপ্রিল/২০২১) সাধারণ ডাইরি (জিডি) করেন। জিডি নং ৪৭৬। ১৭ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার লাশের সন্ধান মিলে। গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, শাহিনুর ইসলামকে ময়মনসিংহ হাসপাতালে কিশোরগঞ্জের কান্দিপাড়ার আবু তাহেরের পুত্র আব্দুস সালাম নামে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে হত্যাকাণ্ডটিকে আড়াল করার চেষ্টা করে এ চক্রটি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১