স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি কমল সরকারের পিতা বিশিষ্ট ব্যবসায়ী অখিল চন্দ্র সরকার শুক্রবার বিকালে পরলোকগন করেন। তাঁর মৃত্যু দৈনিক বাহাদুর পরিবার শোকাহত।
এক শোকবার্তায় দৈনিক বাহাদুরের সম্পাদক ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু, প্রকাশক মো. রইছ উদ্দিন মরহুমের আত্মার স্বর্গবাস কামনা করেন। মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় তারা বলেন, আমরা আজকে একজন অভিভাবককে হারালাম। যিনি আমাদেরকেও সন্তানের ন্যায় আদর করতেন। বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে এলাকার মানুষের কল্যাণেও তিনি নিবেদিত ছিলেন।