গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
বাংলাদেশ আওয়ামী লীগ গৌরীপুর উপজেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক, ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩বারের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতা আলহাজ জয়নাল আবেদিন স্মরণে সোমবার (২৮ জুন/২০২১) দোয়া-মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস। তিনি বলেন, জয়নাল আবেদিনের মতো নেতারা ছিলো বলেই বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। তিনি ছিলেন আ’লীগের দুঃসময়ের সাহসিক বঙ্গবন্ধু’র আদর্শের নিবেদিত সৈনিক। জয়নাল আবেদিন ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, বাংলাদেশ আওয়ামী লীগেরও হাল ধরে রেখেছে।
সভায় সভাপতিত্ব করেন ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা ও পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মেম্বার, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ ও গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন মিয়া, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এখলাছুর রহমান নয়ন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম, যুবলীগ নেতা জয়গুল, কৃষকলীগ নেতা আবুবক্কর সিদ্দিক, মরহুমের ছোট ছেলে আমিনুল ইসলাম ছোটন, ২নং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুকুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন প্রমূখ।