বাহাদুর ডেস্ক :
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় মোট ১৪ হাজার ১৭২ জনের মৃত্যু হলো।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫ হাজার ২৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হলো ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জনের।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ২৪ হাজার ৪০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে খুলনায় সর্বোচ্চ ৩২ জন মারা গেছেন। ঢাকায় ২৪ জন, চট্টগ্রামে ২২, রাজশাহীতে ২২, খুলনায় ৩২, বরিশালে ২, সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।
টি.কে ওয়েভ-ইন