বাহাদুর ডেস্ক :বাংলাদেশ ছাত্রলীগ গৌরীপুর উপজলা শাখার অর্ন্তগত ৪ নং মাওহা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক কাযক্রমকে গতিশীল করা ও তিন মাসের মধ্যে ইউনিয়নের অর্ন্তগত প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে মোঃ আনিছুর রহমান আপনকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে।
গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার ও সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন স্বাক্ষরিত প্যাডে (২৫ জুন/২০২১) কমিটিতে ১ জন আহবায়ক, ১০ জন যুগ্ম আহবায়ক ও ১০ জনকে সদস্য করা হয়ছে।
যুগ্ম আহবায়ক সজীবুল আলম, জাকির হোসেন আকন্দ, সুজিত সরকার সজিব, রুবেল হোসাইন, দেলোয়ার হোসেন, আলম মিয়া, মাসুদুল হক মাসুম, রাজিব মিয়া রাজু, উজ্জল মিয়া, শরীফ তালুকদার ও সদস্য ফজলুল হক, ওয়াছি উদ্দন জিহাদ, পলাশ মাহমুদ, মারুফ হাসান শুভ, রাকিবুল ইসলাম রনি, উবায়দুল হক রাজীব, শাকিল আহমেদ, আরিয়ান রাসেল, ফয়সাল আহমেদ ও সুলতান মিয়া। ##এম/আর/০৪