সেলিম আল রাজ, স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১০৩জন। তাদের মধ্যে আইসোলেশনে রয়েছেন ১৯জন। এদিনে আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১জন। এপর্যন্ত নমুনা মোট সংগ্রহ ৬৫৫জনের। কোভিড-১৯ পজিটিভ হয় ২০২০ সালে ৪১জন এবং ২০২১ সালে ৬২ জন। এ তথ্য বৃহস্পতিবার নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলাম।
তিনি আরো জানান, এ পর্যন্ত মারা গেছেন ৪জন।
ইউনিয়ন ভিত্তিক কোভিড -১৯ রোগী:
(১) পৌরসভা-২১ (সুস্থ১৬,মৃত১, আইসোলেশনে ৪ )
(২) মৈলাকান্দা -০৪ (সুস্থ )
(৩) গৌরীপুর -০৫ (সুস্থ ৩,মৃত ২) (৪) অচিন্তপুর -০৭ (সুস্থ ৫,আইসোলেশনে ২)
(৫) মাওহা-০৬(সুস্থ ৪,আইসোলেশনে ২ )
(৬) সহনাটি -০৮ (সুস্থ ৪,মৃত ১,আইসোলেশনে ৩ )
(৭) বোকাইনগর -০৭( সুস্থ ৫,আইসোলেশনে ২) (৮) রামগোপালপুর -১৬ (সুস্থ১৫,আইসোলেশনে ১)
(৯) ডৌহাখলা -১৫ (সুস্থ১৩,আইসোলেশনে ২ ) (১০) ভাংনামারী -০৬ (সুস্থ৫,আইসোলেশনে ১ )
(১১) সিধলা-০৬ (সুস্থ ৫,আইসোলেশনে ১)
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম জানান, ২ জন রোগীর ঠিকানা জানা যায়নি।