শফিকুল ইসলাম অপু, স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৪টি এলাকায় বসবাসরত সকল নাগরিকগণকে সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্কতা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এলাকাসমূহ হলো পৌর শহরের ছয়গন্ডা, বালুয়াপাড়া, কলেজ রোড ও উত্তর বাজার। এসব এলাকায় কোভিড-১৯ আক্রান্ত ৪জন ব্যক্তি আইসোলেশনে রয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ দৈনন্দিন কোভিড-১৯ বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। ‘আপনার আমার সচেতনতাই পারে কোভিড-১৯ প্রতিরোধে ভূমিকা রাখতে’ এ স্লোগানে তিনি সকলে বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক পরুন, ভিড়, জন সমাগম অযথা ঘোরাফেরা এড়িয়ে চলার আহ্বান জানান।