গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামের বেলায়েত হোসেনের পুত্র জুবায়ের হোসেন (১ বছর) বুধবার (২৩জুন/২০২১) বিকালে পুকুরে পড়ে মারা যায়।
পরিবার ও এলাকাবাসী জানায়, মায়ের কোলে থাকা শিশুটিকে রান্না করছিলো তার মা। বাবাও একমাত্র সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে বাড়ির পাশের পুকুরে নেট দিয়ে বেড়া দেন। কিন্তু সেই পুকুরে সে যায়নি। হামাগুড়ি দিয়ে বাড়ির পাশে খেলা করতে গিয়ে অন্য একটি পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। তার বাবা আহসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা ও মা সজ্ঞাহীন হয়ে পড়েন।