গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা এর নেতৃত্বে শোভাযাত্রা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ নেতা গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মো. মাসুদ মিয়া রতন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান খান পাঠান, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ কালন, সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য, পৌর আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জল হোসাইন সোহেল, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ ফারুক, অর্থ সম্পাদক সুশান্ত সাহা প্রেমু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমূল হুদা, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, পৌর কর্মচারী এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।