গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৩জুন/২০২১) উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ ও সাধারণ সম্পাদক বিধূ ভূষণ দাসের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ। এরপর বঙ্গবন্ধু’র পরিবার, ৭১’র মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধা সঙ্গে স্মরণ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি’র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস। কর্মসূচীতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সত্যেন দাস, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, পরিবেশ সম্পাদক অজিত মোদক, যুব ও ক্রীড়া সম্পাদক মো. সিরাজুল ইসলাম সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোতালিব বিএসসি, আওয়ামী লীগ নেতা মো. নুরুল ইসলাম, মোশাররফ হোসেন সরকার, সাদেকুর রহমান সেলিম, মো, কামাল হোসেন, মো. আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি শেখ মুকতাদির শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি প্রমুখ।
