আজ সোমবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ১৮, ২০২১, ২:১৯ পূর্বাহ্ণ




মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন সর্ম্পকে ময়মনসিংহে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে দ্বিতীয় পর্যায়ে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার পাচ্ছে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ৬৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জুন আনুষ্ঠানিকভাবে র্ভাচুয়াল পদ্ধতিতে ঘরগুলো হস্তান্তর করবেন।
এ উপলক্ষে বৃহ¯প্রতিবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিং জেলা প্রশাসক এ তথ্য জানান। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একে এম গালিব হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কান্তি বসাক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সহ জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে জেলা প্রশাসক আরো বলেন, ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ৬৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য টিনশেড দালান ঘর নির্মাণ করা হয়েছে। ২ শতাংশ জমির উপর দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধা পাকা ঘরের নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রধানমন্ত্রী আগামী ২০ জুন সারাদেশে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। সাংবাদিকদের প্রশ্নের আলোকে জেলা প্রশাসক বলেন, আশ্রয়ন প্রকল্পগুলোতে বিদ্যুত ও পানীয়জলের সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া সমবায় ভিত্তিক আয়বর্ধক কর্মসূচী হাতে নেয়া হয়েছে। ইতিমুধ্যেই মুক্তাগাছায় মৎস্যচাষ, গাভীপালন কর্মসূচী নেয়া হয়েছে। তিনি আরো বলেন, আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে কর্মমুখী করে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। অপর এক প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক বলেন, আশ্রয়ণ প্রকল্প নির্মাণে সঠিক, কর্মপরিকল্পনা অনুযায়ী টেকসই গৃহ নির্মাণে ডিডি এলজির নেতৃত্বে মনিটরিং কমিটি করা হয়েছে। কোথাও কোন অনিয়ম, নির্মাণকাজে গাফিলতি, ক্রটি এবং কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১