মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টার :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের তাত্রাকান্দায় শনিবার (১২ জুন/২০২১) মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ মেমোরিয়ালের উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে প্রায় ৩৪লাখ টাকা ব্যয়ে এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা রেলওয়ের পুলিশ সুপার ও নতুনধারার কবিতার জগত সাইবিতা’র জনক কবি সাইফুল্লাহ আল মামুন, ময়মনসিংহ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. ওয়াহেদুল হক, উপসহকারী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, সিধলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সিধলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মাস্টার, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল রউফ মোস্তাকিম, সিধলা যুবলীগের সভাপতি তোফায়েল আহাম্মেদ, মইলাকান্দা যুবলীগের আহ্বায়ক ওয়াজিদুল ইসলাম কামাল, ঠিকাদার গোলাম মোস্তফা সরকার প্রমুখ।