গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধিনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সরকারি-বেসরকারি উচ্চ বিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ তদারকিতে এ বিভাগের কোন কর্মকর্তাকে খোঁজে পাওয়া যায়নি। ভবন নির্মাণে নিম্নমানের সুরকি, রড, ইট ও নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়নাধীন থাকলেও নির্মাণাধীন প্রকল্প এলাকায় স্থাপন হয়নি ‘প্রজেক্ট প্রোফাইল।’
এদিকে শনিবার (১২ জুন/২০২১) গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবন সংস্কার ও মেরামত কাজ চলছে। সাবেক শিক্ষার্থী আবিদ হাসান অভিযোগ করেন প্রাচীন নির্দশন ও বিদ্যালয়ের কারুকার্য্য সংরক্ষণ না করে সেগুলো মুছে ফেলা হয়েছে। শতবছরের ঐতিহ্যবাহী বিদ্যালয়রে সংস্কার ও মেরামত কাজ চলাকালে প্রকৌশল অধিদপ্তরের কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি। এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রতিবাদের ঝড় উঠেছে। (বিস্তারিত আসছে)