আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ৯, ২০২১, ১০:২২ অপরাহ্ণ




ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে বাস-সিএনজি সংঘর্ষ নিহত -২

রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক।।ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার বেলা তিনটার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার রশিদপুর নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত ব্যক্তিরা সবাই ওই অটোরিকশার যাত্রী। নিহত দুজনের একজন বাবলু মিয়া (৪২)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আবদুল আজিজের ছেলে। অপরজন রিপন মিয়া (৩০)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার করিম মিয়ার ছেলে।কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে পাঁচজন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে ময়মনসিংহ সদর উপজেলার রশিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত ও অপর তিনজন আহত হন।

নিহত দুজনের মধ্যে একজনের শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে স্থানীয় লোকজন আহত লোকজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শফিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুজনের লাশ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১