গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৮জুন/২০২১) মাদকসেবন ও মাদক কাবরারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও হাসান মারুফ এর ভ্রাম্যমাণ আদালত তিনকে ও পৃথক ২টি অভিযানে আরো ১০জনকে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও হাসান মারুফ এর নেতৃত্বে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুরের সহযোগিতায় একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রামগোপালপুরের মৃত সামছুদ্দিনের পুত্র মোঃ আবু তালেব (৪০), বোকাইনগর ইউনিয়নের নাহড়া গ্রামের মৃত আমিরুল ইসলামের পুত্র শওকত আকরব শরীফ (৩৫) ও পৌর শহরের গোলকপুর গ্রামের মৃত আছিম উদ্দিনের পুত্র মোঃ মিন্টু মিয়া (৩৮) কে গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে।
অপরদিকে গত সোমবার ভ্রাম্যমাণ আদালতে বোকাইনগর ইউনিয়নের মোমিনপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর পুত্র মো. আলাদিন (৩৩), মৃত আব্দুস সালামের পুত্র মো. নাঈম (২৫), কলেজ রোড গোলকপুর গ্রামের ইসলাম উদ্দিন সওদাগরের পুত্র মো. রুহুল আমিন রুবেল (৩০), কালীপুর মধ্যম তরফের আব্দুস ছাত্তারের পুত্র মো. সাজ্জাদ হোসেন হৃদয় (২৫) ও মো. মোতালেব চৌধুরীর পুত্র মো. মহিউদ্দিন চৌধুরী সজীব (৩৩) ও গত বুধবার অভিযানে গ্রেফতারকৃত গৌরৗপুর পৌরসভার ইসলামাবাদ এলাকার মৃত মতি মিয়ার পুত্র মো. রুবেল মিয়া (৩১), সরকারপাড়ার মৃত নেকবার আলীর পুত্র মো. রুপচান (৪০), ঘোষপাড়ার মৃত কিতাব আলীর পুত্র মো. অলি উল্লাহ (৪০), কালীপুর বাগানবাড়ির মৃত আতিয়র রহমানের পুত্র এ,কে,এম হানিফুজ্জামান আজাদ (৪২), পশ্চিম দাপুনিয়ার মো. আজিবুল রহমানের পুত্র মো. মানিক মিয়া (৩৫) সাজা ও অর্থদণ্ডাদেশ প্রদান করেন।