প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘বাঁচতে হলে প্রকৃতিকে বাঁচাতে হবে’ স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে শনিবার (৫জুন/২০২১) যুগান্তর স্বজন সমাবেশের হাতেম আলী সড়কস্থ কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে প্রকৃতিকে রক্ষার জন্য গাছ লাগানো এবং পরিবেশ বিধ্বংসী কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। অনুষ্ঠানের শুরুতেই স্বজনরা বীর মুক্তিযোদ্ধাদের হাতে হাতে চারা তুলে দেন। কর্মসূচীর উদ্বোধন করেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক, উপজেলা স্বজনের পরিবেশ সম্পাদক জান্নাতুল মাওয়া, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, দৈনিক আজকালের সংবাদের প্রতিনিধি মোখলেছুর রহমান, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন