গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এসএসসি ৯৭ব্যাচের সহযোগিতায় শুক্রবার (৪জুন/২০২১) ‘জাগো তারুণ্যশক্তি-রুখো মাদকাসক্তি’ স্লোগানে মাদকবিরোধী শোভাযাত্রা হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
যুব সমাজ ও তারুণ্যশক্তিকে মাদকের কবল থেকে রক্ষার আহ্বান জানিয়ে মাদকবিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা মো. রইছ উদ্দিন। মাদকের কূফল বর্ণনা করে প্রবন্ধ উপস্থাপন করেন সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার আবু রায়হান রানা। বক্তব্য রাখেন আরএমজি এগ্রো ফার্মের পরিচালক ও পৌর স্বজন সমাবেশের সহসভাপতি সুশান্ত সাহা প্রেমু, পৌর স্বজন সমাবেশের সহসভাপতি শফিকুল ইসলাম অপু, উপজেলা স্বজন সমাবেশের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পৌর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহাম্মেদ, উচাখিলা কেরামতিয়া আলীম মাদরাসার প্রভাষক মো. খায়রুল ইসলাম, কলতাপাড়া ব্লকের উপসহকারী কৃষি অফিসার সুমন চন্দ্র সরকার, বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবনী, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম, ইব্রাহিম স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজহারুল ইসলাম, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক কাজীয়েল হাজাত শাহী মুনশী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাজমূল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর মো. সাদেক, স্বজন মো. জুলহাস উদ্দিন, মাহমুদা আক্তার লিপি, মোছা. নার্গিস আক্তার, হাসনা আক্তার, গৌরীপুর ৯৭ব্যাচের প্রতিনিধি তোফাজ্জল হোসাইন সোহেল, হারুন উর রশিদ ফারুক, মো. কামরুজ্জামান, মো. সাইদুল ইসলাম, রুকন মিয়া, ডা. হুমায়ুন কবীর, আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আজকালের খবরের গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান প্রমুখ।