আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
||
  • প্রকাশিত সময় : জুন, ৪, ২০২১, ২:৫৩ পূর্বাহ্ণ




ভাষা সৈনিক ডাঃ এম. এ সোবহানকে একুশে পদক দেয়ার দাবি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ এম. এ সোবহানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩জুন/২০২১) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণ সভা, মিলাদ মাহফিল ও সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। স্মরণ সভায় বক্তরা বলেন, ডা. এমএ সোবহান ভাষা সৈনিক। মাতৃভাষার জন্য রাজপথে লড়াই করেছেন, জেল কেটেছেন। তাঁকে মরণোত্তর একুশে পদক দিয়ে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার দাবি জানাচ্ছি।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ। মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডক্টর সামীউল আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, যুগ্ম সম্পাদক ম. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, পরিবারের পক্ষ থেকে মরহুমের সন্তান সাদেকুল ইসলাম সেলিম প্রমুখ। একই দিনে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনুরূপ কর্মসূচী পালিত হয়।
ডা. এম.এ সোবহান ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০সালের নির্বাচনে বলিষ্ট ভূমিকা রাখেন। ১৯৭১সালের মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে মহান স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। তিনি বঙ্গবন্ধুর ডাকে প্রতিটি কর্মসূচী পালনে ছিলেন নিবেদিত এক প্রাণ। ভাষা আন্দোলন ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে কয়েকবার কারাভোগ করেন। বাংলাদেশ আওয়ামী লীগ, গৌরীপুর উপজেলার শাখার কয়েকবার সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নির্বাচিত হয়ে দায়িত্বপালন করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১