আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মে, ৩০, ২০২১, ৬:৫৫ অপরাহ্ণ




গৌরীপুর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ান গৌরীপুর পৌরসভা

মোস্তাফিজুর রহমান রহমান বুরহান, স্টাফ রির্পোটার :
ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৩০ মে/২০২১) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ (অনুর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় গৌরীপুর পৌরসভা। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। তরুণ প্রজন্মকে বইয়ে আর মাঠে ফিরে আসার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এছাড়া সুষ্ঠ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। সকল অপশক্তিকে বিতারিত করে তরুণদেরকে বঙ্গবন্ধু’র আদর্শে স্বপ্নের তারুণ্যদীপ্ত হতে হবে।
সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবিদুর রহমান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।
খেলা পরিচালনা করেন আব্দুর রউফ মোস্তাকিম, শহিদুল ইসলাম, ইবনে শামীম। গৌরীপুর পৌরসভা একাদশে মাঠে নামেন সীমান্ত, মাসপিক, অন্তর, সোহান, রাকিব, সাগর, ফাহিম, তোফাজ্জল, সাকিব, রাকিবুল ইসলাম, তারেক মিয়া, জয়, সম্ভু, তুর্য, মোস্তফা, জিহাদ, মমিন, রবিন, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ একাদশে মাঠে নামেন মোশারফ হোসেন, আলিফ মিয়া, আসিফ মিয়া, আকাশ আহমেদ, সায়েফ, মনির, সাব্বির, কামরুল ইসলাম, কবির, উবাইদুল, উজ্জল মিয়া, শরিফ, নাঈম, সুমন, ফয়সাল, নোমান ও ইব্রাহিম।###

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১