গৌরীপুর প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার সহসভাপতি সালাহ উদ্দিন রুবেলের পিতা, আওয়ামী লীগ নেতা আব্দুর রাশিদ মেম্বারের আজ রোববার (৩০-০৫-২০২১) ৮ম মৃত্যু বার্ষিকী।
এ উপলক্ষে সহনাটী ইউনিয়নের ভালকাপুর নিজ বাড়িতে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া, কুরআনখানির আয়োজন করা হয়েছে। এছাড়াও তাঁর পুত্র সালাহ উদ্দিন রুবেল যুক্তরাজ্যেও অনুরূপ কর্মসূচী গ্রহণ করেছেন। পরিবারের পক্ষ থেকে সবার নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।
এদিকে করোনা ভাইরাসের কারণে দরিদ্র, কর্মহীন ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার সহসভাপতি সালাহ উদ্দিন রুবেল।