আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মে, ২৮, ২০২১, ৯:৫৮ অপরাহ্ণ




গৌরীপুরে অগ্নিকাণ্ডে প্রায় ৩০লাখ টাকার মালামাল ভস্মিভূত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের হারুণ পার্ক এলাকায় বৃহস্পতিবার (২৭ মে/২০২১) রাত ১টা ২০মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত সময়ের মধ্যে চারপাশে ছড়িয়ে গেলে গোডাউন, বাসা-বাড়ি, দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা বেগ প্লাজায় অবস্থিত জনতা ব্যাংক ভবনের কাচ, সেনটারিংও পুড়ে যায়। খবর পেয়ে ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে দু’টি ইউনিট প্রায় ১ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতি হয় ভূইয়া হার্ডওয়ারের মালিক হাজী মো. আক্কাছ আলীর গোডাউনের প্লাসিক পাইপ ও টিন, মো. আনোয়ার হোসেনের স্টুডেন্ট লাইব্রেরীর প্রায় ১০লাখ টাকার মালামাল, গৌরীপুর ইলেকট্রনিক্সের দোকানের গোডাউনে ৪শ ফ্যান. ৭টি ফ্রিজসহ প্রায় ১১লাখ টাকার মালামাল, মো. জুয়েল মিয়ার চায়ের দোকান, মাহমুদনগরের হেলাল উদ্দিনের বস্তার গোডাউন, পুড়ে গেছে পলাশ কান্তি বিশ্বাস ও আশীষ বিশ্বাসের বসতঘর। জনতা ব্যাক এসি শাখার ব্যবস্থাপক ফয়েজ আহম্মেদ খান রাসেল জানান, ব্যাংকের কোন ডকুমেন্ট বা কাগজপত্র পুড়েনি। শুধুমাত্র দেয়ালের ফিটিংস ও জানালার কাঁচ পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন জনতা ব্যাংক ময়মনসিংহ অঞ্চরের ডেপুটি জেনারেল ম্যানেজার একেএম কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ইউএনও হাসান মারুফ প্রমুখ।
ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: দেলোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে মোমবাতি বা কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। প্রায় ১০লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১