আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মে, ২৮, ২০২১, ৮:৩১ অপরাহ্ণ




করোনায় মৃত্যু সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে : নতুন আক্রান্ত ১,৩৫৮ জন

বাসস : দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৪৭তম দিনে মৃত্যুর সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেশে এই মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৫১১ জন।
গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩১ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৮ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১৮ ও নারী ১৩ জন।
গতকালের চেয়ে আজ ৯ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২২ জন মৃত্যুবরণ করেছিলেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ। গত ২২ মে থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন এবং ষাটোর্ধ বয়সী ১৩ জন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১০ জন করে, রাজশাহী ও রংপুর বিভাগে ২ জন করে, খুলনা বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৩৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১৫ হাজার ৯১৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৩০ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ১২ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫৯ লাখ ১ হাজার ৮৭৪ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪৩ লাখ ১১ হাজার ৪২২টি হয়েছে সরকারি এবং ১৫ লাখ ৯০ হাজার ৪৫২টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ। গতকাল পর্যন্ত শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ২৯১ জন। গতকালে চেয়ে আজ ২২৭ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৬ হাজার ২২১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯২ দশমিক ৪৭ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০২ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৩৮৮ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৫ হাজার ৭১০ জনের। গতকালের চেয়ে আজ ৩২২টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ৪১৭টি ও বেসরকারি ৮০টিসহ ৪৯৭টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬০৬ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৫ হাজার ৯১৫ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৩০৯টি নমুনা কম পরীক্ষা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১