গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মোজাফফর আলী ফকির স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবু সাঈদ আহাম্মেদের আজ মঙ্গলবার (২৫ মে/২১) তৃতীয় মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। তার পুত্র সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।