আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মে, ২৪, ২০২১, ৫:২৯ অপরাহ্ণ




গৌরীপুরে মাদকসেবী ও কারবারীসহ ১০জনকে কারাদণ্ড

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২৪ মে/২০২১) মাদকসেবন ও মাদক কাবরারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও হাসান মারুফ এর ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে ও অপর অভিযানে আরো ৫জনকে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও হাসান মারুফ এর নেতৃত্বে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুরের সহযোগিতায় একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবন ও মাদক ব্যবসায় জড়িত থাকার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে। পরে তাদেরকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালতের দণ্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত হলো বোকাইনগর ইউনিয়নের মোমিনপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর পুত্র মো. আলাদিন (৩৩), মৃত আব্দুস সালামের পুত্র মো. নাঈম (২৫), কলেজ রোড গোলকপুর গ্রামের ইসলাম উদ্দিন সওদাগরের পুত্র মো. রুহুল আমিন রুবেল (৩০), কালীপুর মধ্যম তরফের আব্দুস ছাত্তারের পুত্র মো. সাজ্জাদ হোসেন হৃদয় (২৫) ও মো. মোতালেব চৌধুরীর পুত্র মো. মহিউদ্দিন চৌধুরী সজীব (৩৩)।
অপরদিকে গত বুধবার অভিযানে গ্রেফতারকৃত গৌরৗপুর পৌরসভার ইসলামাবাদ এলাকার মৃত মতি মিয়ার পুত্র মো. রুবেল মিয়া (৩১), সরকারপাড়ার মৃত নেকবার আলীর পুত্র মো. রুপচান (৪০), ঘোষপাড়ার মৃত কিতাব আলীর পুত্র মো. অলি উল্লাহ (৪০), কালীপুর বাগানবাড়ির মৃত আতিয়র রহমানের পুত্র এ,কে,এম হানিফুজ্জামান আজাদ (৪২), পশ্চিম দাপুনিয়ার মো. আজিবুল রহমানের পুত্র মো. মানিক মিয়া (৩৫) সাজা ও অর্থদণ্ডাদেশ প্রদান করেন।
ইউএনও’র অফিস সহকারী মো. রইছ উদ্দিন জানান, বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত গাঁজা/হেরোইন সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১