আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মে, ২২, ২০২১, ৩:৩৫ পূর্বাহ্ণ




চ্যাম্পিয়ান দ্যা থারটিন স্কোয়াড

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (২১ মে/২০২১) ‘রাজগৌরীপুর আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দ্যা থারটিন স্কোয়াড ব্যাচ প্রথম ব্যাট করে ১০ অভারে ৭৮ রান সংগ্রহ করে। ০৫ টাইগার্স একাদশ ৭৯ রানের টার্গেট নিয়ে মাঠে নামে ৬ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। ৬রানে বিজয়ী হয় ২০১৩ব্যাচের দ্যা থারটিন স্কোয়াড। চ্যাম্পিয়ান ও রানার আপ ট্রফি তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। তিনি বলেন, যতোদিন আমি এমপি থাকবো ততোদিন আন্তঃব্যাচ ক্রিকেট ও ফুটবলের অর্থের কোন সংকট হবে না। এর ব্যয়ভার আমি গ্রহণ করিলাম।
গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট পরিচালনা করেন সাইদুর রহমান লিটু ও শামীম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও হাসান মারুফ, ধর্মপাশার ইউএনও মুনতাসির মামুন পলাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা পরিষেদের সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি প্রমুখ।
এ বৃহৎ ক্রিকেট আসরে অংশ নেয় ৯৬ ব্যাচ থেকে ২০২১ ব্যাচের ব্যাচভিত্তিক ২৪টি ব্যাচ সংগঠন । ব্যাচগুলো হলো ফ্রেন্ডস হাউজ ৯৬, ক্লাব ৯৭, দ্যা টার্টল রেইস ৯৮, ইলিভেন বুলেটস ২০০০, থান্ডার ০১, ট্যারিফিক টাইগার্স২০০২, গ্ল্যাডিয়েটর্স ২০০৩, অর্গানিক ০৪, ০৫ টাইগার্স, রাজগৌরীপুর সিক্সার্স ২০০৬, দ্যা সেভেনস ২০০৭, গৌরীপুর রাইডার্স ০৮, গৌরীপুর স্ট্রাইকার্স ২০০৯, ভাইকিংস ১০, জিপি লায়ন্স ১১, সতীর্থ ১২, দ্যা থারটিন স্কোয়াড, ফিউরিয়াস ১৪, রোয়ার ১৫, মাইটি ১৭, ইনফিনিটি ১৮, স্ট্রোমি ১৯, ডেস্ট্রয়ার ২০, ট্রিকি ২১ । টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ জানান, ৮গ্রুপে বিভক্ত করে এ টুর্নামেন্ট শুরু হয় ১৫ মে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১