আজ বুধবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
||
  • প্রকাশিত সময় : মে, ১৮, ২০২১, ১২:১০ অপরাহ্ণ




সন্দ্বীপ উপকূল থেকে ১১ রোহিঙ্গা আটক

বাহাদুর ডেস্ক :

সন্দ্বীপের পশ্চিম উপকূলীয় এলাকা রহমতপুর থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নারী ও শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনগণ।

তারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের মাধ্যমে লক্ষাধিক টাকার বিনিময়ে জেলে নৌকায় করে সন্দ্বীপ উপকূলে পালিয়ে আসেন।

আটক রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা সন্দ্বীপ হয়ে কক্সবাজারের বালুখালী ক্যাম্পে ফিরে যাওয়ার উদ্দেশে ভাসানচর থেকে পালিয়ে এসেছে। পালিয়ে আসাদের মধ্যে আছে তিন শিশু, ছয় নারী ও দুজন যুবক।

পালিয়ে আসা দলে একই পরিবারের ৯ সদস্য রয়েছেন। এদের একজন হলেন রহিমা খাতুন। তিনি এ প্রতিবেদককে বলেন, ভাসানচর ক্যাম্প তাদের ভালো লাগে না। তাই তারা পালিয়ে এসেছেন। স্থানীয় জনতা তাদের ধরে এনে রহমতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রেখেছেন।

পরে সন্দ্বীপ কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এ প্রতিবেদককে বলেন, বিষয়টি নিয়ে তারা ভাসানচর নৌবাহিনী কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছেন।

তারা আটক রোহিঙ্গাদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করতে বলেছেন। সন্দ্বীপ থানার মাধ্যমে পুনরায় তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, ইতিপূর্বে প্রথমে আজিমপুরে একজন এবং তার কয়েক দিনের মধ্যে মাইটভাঙা এলাকা থেকে আরও তিন রোহিঙ্গাকে সন্দ্বীপের স্থানীয় মানুষ আটক করেছিল; তাদেরও সন্দ্বীপ থানা পুলিশের মাধ্যমে ভাসানচর ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১