আজ বুধবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩১, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ




তরুণীকে ধর্ষণের অভিযোগে হোটেল মালিক গ্রেফতার

রাঙামাটিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে শহরের নিউ কোর্ট বিল্ডিং এলাকা থেকে অভিযুক্ত সালাউদ্দিনকে আটক করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, সালাউদ্দিনের বিরুদ্ধে এক তরুণীকে ডেকে নিয়ে নিজ ঘরের একটি কক্ষে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী সরাসরি থানায় এসে লিখিত অভিযোগ দিলে রাতেই তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সালাউদ্দিন ওই তরুণীকে তার বাসায় ডেকে নেন। পরে বিকাল পর্যন্ত একটি কক্ষে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিকালে সেখান থেকে বেরিয়ে এসে ভুক্তভোগী সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, সালাউদ্দিন এর আগে চলতি বছরের জুলাইয়ে একই ধরনের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। তখন চাকরির প্রলোভনে আরেক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে তাকে আটক করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১