গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের আজ মঙ্গলবার (১৮ মে/২০২১) ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী। তিনি মাওহা ইউনিয়নের উন্নয়নে নিবেদিত প্রাণ ছিলেন। মাওহা ইউনিয়নের বীরঙ্গনা সখিনার সমাধিস্থলকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য কাজ করেন। তার সেই ইচ্ছা আজও বাস্তবায়িত হয়নি। তিনি ২০১৫ সালের এই দিনে চিরনিন্দ্রায় শায়িত হন। তার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।