আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
||
  • প্রকাশিত সময় : মে, ৮, ২০২১, ১২:৩৭ পূর্বাহ্ণ




গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিল আজ

মোস্তাফিজুর রহমান বুরহান, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগ গৌরীপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, ৬৯’র গণঅভ্যূত্থানের লকাড়ু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ওরফে ভিপি ফজলুল হকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ শনিবার (৮ মে/২০২১) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের উদ্যোগে দোয়া মাহফিল, কবর জিয়ারত, কুরআনখানিসহ নানা কর্মসূচী গ্রহণ করেছেন। তিনি গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সহ-সম্পাদক মাহমুদা আক্তার রীপা ও কলেজ স্বজনের সাবেক সভাপতি ইসরাত জাহান লাকীর বাবা। পরিবারের পক্ষ থেকে সবার নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা নাজিম আহমেদ এমপি উপস্থিত থাকবেন।
মানুষের কল্যাণে নিবেদিত এক প্রাণ ছিলেন ভিপি ফজলুল হক। ১৯৬৯সালের গণঅভ্যূত্থানে শহীদ আজিজুল হক হারুণের স্মৃতি ধরে রেখেছেন তিনি। সেই সময় থেকে মৃত্যুর পূর্বপর্যন্ত হারুণের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য লড়াই করে গেছেন। গৌরীপুরের উন্নয়নের তিনি সর্বদা চেষ্টা করতেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের বলিষ্ঠ ভূমিকা রাখেন। ছাত্রজীবন থেকে মৃত্যুর পূর্বপর্যন্ত তিনি জনকল্যাণে কাজ করে গেছেন। শহীদ হারুণের রাষ্ট্রীয় স্বীকৃতি না পেলেও তাঁর একান্ত ইচ্ছার কারণে প্রয়াত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: ক্যাপ্টেন (অব:) মজিবুর রহমান ফকির এমপি, শহীদ হারুণ পার্কে স্মৃতিস্তম্ভ স্থাপন করে দেন। মুক্তিযোদ্ধাদের জন্য তিনি সর্বদা নিবেদিত ছিলেন। তাদের যেকোন সমস্যা-সমাধানে রাতদিন কাজ করে গেছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। শহীদ হারুণ স্মৃতি পরিষদ গঠন ও আমৃত্যু তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ২০১৯সালের ১৪ মে চিরনিন্দ্রায় শায়িত হন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১