আজ সোমবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মে, ৪, ২০২১, ৩:১৩ অপরাহ্ণ




গৌরীপুরে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমানে ফকিরের স্মরণসভা

মিলন খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকিরের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভা, ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গেল সোমবার পৌর মধ্যবাজারস্থ পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন বীরমুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন মজিবুর রহমান ফকির ছিলেন গৌরীপুরের মাটি ও মানুষের নেতা। তিনি গৌরীপুর আসন থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। গৌরীপুর আওয়ামী লীগকে অত্যন্ত সুসংগঠিত করেছিলেন মুজিব আদর্শের এই নেতা। উনার মৃত্যুতে আওয়ামী লীগের রাজনীতিতে যে শুন্যতা তৈরি হয়েছে সেটা পূরণ হবার নয়।
স্মরণসভায় বক্তব্য রাখেন প্রয়াত স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভাতিজা শাহ রফিকুল ইসলাম দিপু ফকির, জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, যুবলীগ নেতা মেহেদি হাসান মিথুন, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র ১ নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান, আব্দুর রউফ মোস্তাকিম, মোঃ এমরান, দেলোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

বক্তব্য শেষে প্রয়াত স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোআ মাহফিল অনুষ্ঠিত হয়। দোআ পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আলহাজ¦ শামছুল হক। দোআ শেষে ইফতার অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত প্রয়াত সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৬ সালে ২ মে তিনি মৃত্যুবরণ করেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১