আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৫, ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ণ




গৌরীপুরে ৭টি ঘর আগুনে পুড়ে ছাই : অবশিষ্ট কিছুই নেই

শামীম খান, স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বৃ-বড়ভাগ গ্রামে অগ্নিকান্ডে ৭টি ঘরে পুড়ে ছাই। শনিবার (২৪ এপ্রিল) ইফতারের পর সন্ধ্যা ৭টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকান্ডটি এনায়েত হোসেন আকন্দের গোয়ালঘরের আগুন থেকে লেগে বিদ্যুৎ এর তারের সাহায্যে দ্রুত ছড়িয়ে পরে। এতে ২টি বসতঘর, ২টি গোয়ালঘর, ৩টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়  ও একটি বসতঘরের আংশিক পুড়ে যায়। ২টি পরিবারে গচ্ছিত নগদ ৭০ হাজার টাকা পুড়ে ছাই। স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিভানো হয়। নাহলে পুরো এলাকার ঘর-বাড়ী পুড়ে যেতো।
অগ্নিকান্ডে তিগ্রস্থ হয়েছে মৃত রইছ উদ্দীন আকন্দের ছেলে এনায়েত হোসেন আকন্দ, বিল্লাল ফকির, একদিল হোসেন আকন্দ ও মৃত সৈয়দ আঃ বারীর ছেলে সৈয়দ মুজিবুর রহমান।

অগ্নিকান্ডে তিগ্রস্থ এনায়েত হোসেন আকন্দ এ প্রতিবেদককে বলেন, আমাদের ঘরে একটি সুতার নালও নাই। আমার বড় ছেলে শাহাদাত আকন্দের এসএসসি ও  ডিপ্লোমার সার্টিফিকেট, ছোট ছেলে এবাদত আকন্দের এসএসসির সার্টিফিকেট, জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, কাপড়-চোপড়, ধান-চাল, আসবাবপত্রসহ ট্রাংকে গচ্ছিত গরু বিক্রির নগদ ৫০ হাজার টাকাও পুড়ে যায়। আগুনে পুড়ে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।

তিনি আরো বলেন, সবকিছু মিলিয়ে আমাদের প্রায় ১৪-১৫ ল টাকার তি হয়েছে।  অগ্নিকান্ডের পরে রাত ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, বোকাইনগর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মুক্তাদির শাহীন হাঁড়িপাতিল, কাপড় সহায়তা দেন।

ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ বলেন, তাৎণিক প্রয়োজনীয় নিত্যপণ্য, কাপড়-চোপড় প্রদান করেছি। নতুন করে ঘর নির্মাণের জন্য কিছু টিনের ব্যবস্থা করেছি। আগামীকাল তাদের হাতে তুলে দেয়া হবে।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে কিছু সহযোগিতা করেছি। চূড়ান্তভাবে য়তি নিরূপণ করে সরকারি অনুদান দেয়ার চেষ্টা করবো।

 

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১