স্টাফ রিপোর্টার: অনলাইন নিউজ পোর্র্টাল দৈনিক বাহাদুর-এ ২০২০সনে সর্বোচ্চ নিউজ ক্যাটাগরিতে শীর্ষে ময়মনসিংহ স্টাফ রির্পোটার এম.এ আজিজ। শনিবার (২৪ এপ্রিল/২০২১) প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলের উপহার তুলে দিচ্ছেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাহাদুরের সম্পাদক ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম মিন্টু। সঞ্চালনা করেন দৈনিক বাহাদুরের বিনোদন বিভাগের প্রধান কবি সেলিম আল রাজ ও স্টাফ রিপোর্টার মোখলেছুর রহমান।
এম.এ আজিজ বলেন, দৈনিক বাহাদুর ডট কম’কে এগিয়ে নেয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সত্যিই বাহাদুর নিউজে তার বাহাদুরীর দৃষ্টান্তস্থাপন করেছে।