গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার (১৮ এপ্রিল/২০২১) অভিযান চালিয়ে হিরোইনসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মাওহা ইউনিয়নের লক্ষীনগর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মো. ইয়াছিন মিয়া (২৬), বীর আহাম্মদপুরের মো. আব্দুল হেলিমের পুত্র মো. নাছির মিয়া। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। রোববার (১৯ এপ্রিল/২১) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গৌরীপুর থানার এএসআই মো. মনিরুল ইসলাম, এসআই মো. আলমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।