আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৬, ২০২১, ৪:৫০ অপরাহ্ণ




কোভিড-১৯: দেশে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের রেকর্ড

বাহাদুর ডেস্ক :

কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে।  আক্রান্ত রোগীর মৃত্যুও বাড়ছে পাল্লা দিয়ে।  দেশে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের মৃত্যু হয়েছে মহামারিতে।  এক বছরেরও বেশি সময় ধরে চলমান বৈশ্বিক এই মহামারিতে দেশে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনায় মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিসংখ্যান জানাতে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ৩০ জুন এক দিনে ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যেটি ছিল এতদিন সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড।  আজকের পরিসংখ্যান অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে।

আজ করোনা আক্রান্তের দিক থেকেও দেশে রেকর্ড হয়েছে।  ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৩১১টি নমুনা পরীক্ষা করে ৭ হাজার ২১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

গতকাল সোমবার দেশে ৭ হাজার ৮৭ জনের করোনা শনাক্ত হয়; যা একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল। আজকের পরিসংখ্যান গতকালের রেকর্ডকেও ছাপিয়ে গেল।

আজকের ৬৬ জন নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন হয়েছে।

গত একদিনে আরও ২ হাজার ৯৬৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন হয়েছে।

দেশে প্রথম কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে প্রথম শনাক্তের এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১