আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৩১, ২০২১, ৪:৩০ অপরাহ্ণ




করোনায় আরও ৫২ জনের মৃত্যু

বাহাদুর ডেস্ক :

কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে।  রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন।  গত ২৪ ঘণ্টায় দেশে ৫২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।  এ নিয়ে প্রাণহানি ৯ হাজার ছাড়িয়ে গেছে।  নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৫৮ জন।  যা দেশে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিসংখ্যান জানাতে বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া ৫২ জনের মধ্যে পুরুষ ৩৮, নারী ১৪ জন।

দেশে করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৯৩১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন ৫ হাজার ৩৫৮ জন নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে।  আর ৫২ মৃত্যু নিয়ে দেশে মোট ৯০৪৬ জনের প্রাণহানি হলো মহামারিতে।

গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী সুস্থ হয়েছেন ২২১৯ জন।  এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯২ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।  এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোভিডে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১