আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৩১, ২০২১, ১১:১৭ পূর্বাহ্ণ




বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাসে ঊর্ধ্বমুখী সংশোধন বিশ্বব্যাংকের

বাহাদুর ডেস্ক :

বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি চলতি ২০২০-২১ অর্থবছরে ৩ দশমিক ৬ শতাংশ বাড়বে বলে মনে করছে বিশ্বব্যাংক। কভিড-১৯ এর কারণে সংস্থাটি এর আগে জানুয়ারিতে প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল, তার তুলনায় এখনকার পূর্বাভাস দ্বিগুণ। অন্যদিকে সরকারের লক্ষ্যমাত্রার অর্ধেক।

বুধবার দক্ষিণ এশিয়ার হালনাগাদ অর্থনৈতিক পরিস্থিতির ওপর এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত জানুয়ারিতে বিশ্বব্যাংকের ফ্লাগশিপ রিপোর্ট ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ এ চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল মাত্র ১ দশমিক ৬ শতাংশ। সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার অর্থনীতির পুনরুদ্ধারের সম্ভাবনা জোরালো হচ্ছে। তবে তা ভঙ্গুর ও অসম প্রকৃতির। অর্থনীতিকে আগের জায়গায় ফিরিয়ে আনতে দ্রুত ও সমতিভিত্তিক টিকাদান এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।

প্রতিবেদনে ২০২১ সালে দক্ষিণ এশিয়ায় ৭ দশমিক ২ শতাংশ এবং ২০২২ সালে ৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১