আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৩০, ২০২১, ৯:১৩ অপরাহ্ণ




গৌরীপুরের ধুরুয়ায় নতুন রাস্তা নির্মাণের পর শুভ উদ্বোধন

 

মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের ধুরুয়া গ্রামে মঙ্গলবার (৩০মার্চ/২০২১) প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন ও এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জিন্নত’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মাস্টার। প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান নয়ন। এসময় উপস্থিত ছিলেন ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার শহীদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবু কাউসার, ইউপি সদস্য আব্দুল কাদির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধুরুয়া গ্রামের মানুষগুলো রাস্তার অভাবে বর্ষাকালে দুর্বিপাকের সম্মুখীন হতো। নতুন রাস্তা তৈরি হওয়ায় এলাকার শত শত মানুষের চলাচলের সুবিধা হয়। ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাবেক ইউপি সদস্য মোঃ জমশেদ আলীর বাড়ির সামনে থেকে মৃত বসির উদ্দিনের বাড়ি ঘেঁষে পাঁচাশি গ্রামের খাল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার নতুন কাঁচা রাস্তা নির্মাণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল আমিন জনি।

আলোচনা অনুষ্ঠান শেষে ফিতা কেটে রাস্তা শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান ও অন্যান্য নেতৃবৃন্দ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১