গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে রোববার (২৮ মার্চ/২০২১) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : স্বপ্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মেলায় সরকারি, বেসরকারি ও ব্যক্তিপর্যায়ের প্রতিষ্ঠান অংশ নেয়। প্রথম স্থান অর্জন করে উপজেলা শিক্ষা অফিস, দ্বিতীয় উপজেলা কৃষি বিভাগ ও তৃতীয় স্থান প্রাণীসম্পদ বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, কৃষি অফিসার লুৎফন্নাহার, যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, মহিলা বিষয়ক অফিসার সুলতানা বেগম আকন্দ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মুক্তিযোদ্ধা আব্দুল রহিম, সাবেক ডেপুটি কমাণ্ডার মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার কমল রায়।